টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 12 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 12, 2026 11:05 pm

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, সাব্বির (৩০), নববধূ (সাব্বিরের স্ত্রী) মারজিয়া আক্তার মিতু (২৫), মিতুর নানী আনোয়ারা (৭০), বোন লামিয়া (১২), সাব্বিরের বাবা আব্দুর রাজ্জাক (৭০), মা আঞ্জুমান বেগম (৬০), ভাবি পুতুল (৩৫), আলিফ (১২) ঐশি (৩০), সামিউল, ইরাম, মাইক্রোবাসের চালক নাঈম (৩০) ও অজ্ঞাত একজন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতদের মধ্যে চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তিদের সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানিয়েছেন বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মোংলা থেকে ছেড়ে আসা বাসটি বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী আর দুজন পুরুষ। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনিও মারা গেছেন।

ঘটনার বিবরণ দিয়ে ওসি জাফর আহমেদ গণমাধ্যমকে বলেন, বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। আর মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল। বেলাই ব্রিজের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে তিন নারীসহ মাইক্রোবাসের চারজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের মেধাবী শিক্ষার্থী মনিরার স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা

মার্কিন হামলায় ইরানে ৩০ বেসামরিক নাগরিক নিহত, আহত ২৬০

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ছয়টি ক্রেডিট কার্ড জব্দের নির্দেশ

নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন লক্ষ টাকার অবৈধ রিং জাল জব্দ, জরিমানা

কুমিল্লায় অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-১

দ্রুতগামী গাড়ির ঢাকায় এক বৃদ্ধর মৃত্যু

ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটো রিকশাচালকের মৃত্যু

প্রধানমন্ত্রীর নির্দেশনা সরকারি হাসপাতালগুলো পাবে প্রণোদনা বা শাস্তি

কুমিল্লায় ৬০-বিজিবির অভিযানে পৌনে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্বার

নিখোঁজের একদিন পরে রোজা মনি মরাদেহ উদ্ধার