টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 12 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে মার্কিন-ইসরায়েলি মিত্রদের চলাচল বন্ধ ঘোষণা ইরানের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 12, 2026 11:08 pm

ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তেল পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে তারা পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখছে এবং যুক্তরাষ্ট্র বা সাম্প্রতিক হামলায় জড়িত কোনো দেশকে এই প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিবৃতিতে ইরানের সামরিক কমান্ড সেন্টার খাতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, প্রণালিটি ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিটি বিপ্লবী গার্ডের নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সাহসী নৌবাহিনীর বিচক্ষণ ব্যবস্থাপনায় এই জলপথে মার্কিন আগ্রাসী শক্তি ও তাদের মিত্রদের চলাচলের কোনো অধিকার নেই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইরান আগেও ঘোষণা দিয়েছিল, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার সঙ্গে সম্পৃক্ত, তাদের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এই প্রণালি বিশ্বের তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে, জাবেল আলি বন্দরের প্রায় ৬৫ কিলোমিটার উত্তরে একটি কনটেইনার জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সব নাবিক নিরাপদ রয়েছেন এবং পরিবেশগত কোনো ক্ষতি এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান মধ্যপ্রাচ্যে নিজেদের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে এই প্রণালিতে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা জারি

ফ্ল্যাট গ্রহণে অনিয়ম,টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মে

২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হওয়া সব শিল্প-কারখানা পুনরায় চালু হবে: অর্থমন্ত্রী

জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

টিকার অভাবে শিশু মৃত্যু,ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা,যাত্রী প্রবেশে কড়াকড়ি ’প্রবেশ করতে পারবে না যে কেউ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে রকেট হামলা চালালো হিজবুল্লাহ

নাসিরনগরে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে সাংসদ এম এ হান্নান এমপি

নির্মাণ শ্রমিকের মৃত্যু

উল্টো পথে আসা বাসের ধাক্কায় পিকআপভ্যান উল্টে ৭জন যাত্রী আহত

মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় রিক্সার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে রিকশা থেকে ছিটকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু