রাজধানীর শাহবাগ থানাধীন শিক্ষা ভবনের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১১ মে) বিকেল সোয়া ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানা উপ-পরিদর্শক(এসআই) মোঃ ইলিয়াস জানান,বিকেলে দিকে খবর পেয়ে শিক্ষা ভবনের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় এক বৃদ্ধ পরে থাকলে আমরাতাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,আশেপাশের লোকদের জিজ্ঞেসা বাদে জানা যায় ওই বৃদ্ধ ভবঘরে প্রকৃতির ছিল।নাম পরিচয় কেউ বলতে পারেনা, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটা বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



















