টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 13 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফসহ ৪২ জনের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলার আবেদন, আমলে নিলেন না আদালত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 13, 2026 12:04 am

জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪২ জনকে আসামি করে করা মামলার আবেদন গ্রহণ করেননি আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রৌনক জাহান তাকির আদালতে এ সংক্রান্ত একটি অভিযোগপত্র দাখিল করা হয়। তবে অভিযোগের বিষয়টি শুনানি ও পর্যালোচনা শেষে আদালত মামলাটি আমলে নেননি।

অভিযোগপত্রে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রধান আসামি করে মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়। মামলার আবেদনকারী জালাল হোসেন মৌলভীবাজার জেলার জুড়ী থানার জাংগিরাই গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল খালেকের ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে তিনজনকে উপদেষ্টা করা হয়। তাদের একজন ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমে তিনি শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

বীরগঞ্জে ভিত্তি জরিপের তথ্য-উপাত্ত নিয়ে মতবিনিময় সভা

সাদিক কায়েমের মেয়র প্রার্থিতার ইস্যুতে আব্দুল কাদেরের পোস্ট

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিলো ইরান

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

জলঢাকায় স্ত্রীর মর্যাদার তরুণীর সংবাদ সম্মেলন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক-৩

রাতের মধ্যে ১৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা

নাসিরনগরে দালালের খপ্পরে সর্বস্বান্ত ইসহাক মিয়া, ৪৫ বছর পর ফিরলেন নিজ ঘরে