টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 13 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
March 13, 2026 11:12 am

কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হলে তাকে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। বৃহস্পতিবার ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। উপজেলার ১৩টি ইউনিয়নের ভিজিএফ কর্মসূচির আওতায় ৮৩ হাজার ৩৭০ জনের জন্য ৮৩ মেট্রিক টন ৩৭০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ধরনীবাড়ি ইউনিয়নের ৬ হাজার ৮০০ জন সুবিধাভোগী এই সহায়তা পাবেন।। বর্তমানে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সুবিধাভোগীদের তালিকা প্রস্তুতের কাজ করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিদের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র মানুষের তালিকা যাচাই-বাছাই করার কথা ছিল। তবে অভিযোগ রয়েছে, চেয়ারম্যান এরশাদুল হক সকালে পরিষদে এসে তার অনুসারী ও পছন্দের ব্যক্তিদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করে তালিকা প্রস্তুত করেন।

দুপুরে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় লোকজন পরিষদে এসে জানতে পারেন যে তালিকা তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এতে ক্ষুব্ধ হয়ে বিকেলে তারা চেয়ারম্যানের কাছে তালিকা তৈরিতে অনিয়মের বিষয়ে জানতে চান। এ সময় সুবিধাভোগী বাছাইয়ে অনিয়মের অভিযোগ তুলে ইউপি সদস্য ও স্থানীয় জনগণের সঙ্গে চেয়ারম্যানের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় চেয়ারম্যান এরশাদুল হক আহত হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সবার সমন্বয়ে দুঃস্থদের তালিকা তৈরির কথা থাকলেও চেয়ারম্যান তার অনুসারীদের নিয়ে আগেই তালিকা তৈরি করেন। এতে বঞ্চিত জনগণ ক্ষুব্ধ হয়ে অনিয়মের বিষয়ে জানতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অ্যাম্বুলেন্সে থাকা চেয়ারম্যানের ছোট ভাই ওবায়দুল হক জানান, চিকিৎসার জন্য চেয়ারম্যানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি চেয়ারম্যানের বরাত দিয়ে বলেন, স্বচ্ছ তালিকা তৈরির উদ্যোগ নেওয়ায় ইউপি সদস্যরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালিয়েছেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে হাতাহাতির কথা শুনেছি। আজ (বৃহস্পতিবার) ওই ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য চেয়ারম্যান এরশাদুল হকের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে আমার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওসির উদ্যোগে টানা ৩০ দিনের ইফতার বদলির পর থেমে যায় শিবগঞ্জ থানার সেই মানবিক আয়োজন

অবসরে যেতে চান মির্জা ফখরুল,পরিবর্তন আসছে বিএনপির মহাসচিব পদে

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান বীজ ও চারা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

বাংলামোটরে পরিত্যক্ত বাড়িতে গাছে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

রাউজান পশ্চিম কদলপুরে খাস্তগীর বাড়িতে চৌষট্টি মোহান্তের ভোগারাধনা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বিএনপি সরকারের হাত ধরে নতুন অর্থনীতির অভিযাত্রা

পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের আরও ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ

সাদিক কায়েমের মেয়র প্রার্থিতার ইস্যুতে আব্দুল কাদেরের পোস্ট

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : বিএনপি নেতা আমিনুল হক