টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 12 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে কলেজের ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 12, 2025 11:42 am

রাজধানীর মতিঝিলের নটোডেম কলেজের ভবন থেকে নিচে পড়ে ধ্রুব ব্রত দাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছে।

সোমবার(১২ মে) বিকেল তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের বাবা বাণী ব্রত দাস জানান,আমার ছেলে এবার বিজ্ঞান বিভাগ থেকে এইচ এস সি পরীক্ষা দিবে সোমবার টেস্ট পরীক্ষার আমরা তার রেজাল্ট আনতে গিয়েছিলাম ওর মা সহ। পরে জানতে পারি আমার ছেলে উপর থেকে নিচে পড়ে যায় এতে গুরুতর আহত হয়।পরে ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। ওখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান,আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর মধ্যপাড়া গ্রামে। বর্তমানে টিকাটুলি ৪৮/৯ নম্বর মাসকান ভিলা ভাড়া বাসায় থাকি। আমার দুই ছেলে সে ছিল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের তিন জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ আগামী পাঁচ দিনে বাড়তে পারে বৃষ্টিপাত

ব্রাক্ষণবাড়ীয়া-০১ নাসিরনগর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনের সরে দাঁড়ানোর ঘোষণা

দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার এমপি নজরুলের নারীকাণ্ডে দেশজুড়ে তোলপাড়

মুজিববর্ষ উদযাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী

খিলক্ষেতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধুর আত্মহত্যা

তিতাসে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন দুর্ঘটনায় মৃত ১৬ জনের মরদেহ ঢামেক মর্গে

জন্মের পর সুস্থ ছিল শিশুরা, দুর্ঘটনাজনিত মৃত্যুর দাবি কর্তৃপক্ষের

ইনুর রায়ে নাহিদের অসন্তোষ

ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন