টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 12 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নটরডেম কলেজের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 12, 2025 4:04 pm
শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

রাজধানীর মতিঝিলের কমলাপুরে জসীম- উদ্দীন রোডের একটি বাসয় মোঃ আরাফাত হোসেন (১৮)নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।নিহত নটরডেম কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী।

সোমবার(১২ মে)সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের মামাতো ভাই নাজমুল ও মারুফা বেগম জানান,আরাফাত নটরডেম কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী। কলেজ থেকে বাসায় এসে কিছুক্ষণ পরে তার রুমে চলে যায় বেশ কিছুক্ষণ হওয়ার পরে তার দরজায় নক করলে সে না খুললে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখতে পাই আরাফাত সিলিং ফ্যানে সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি জানান,আরাফাতে বাবা চিটাগাংয়ে চাকরি করেন দুই ভাই এবং মাকে নিয়ে কমলাপুরের বাসায় থাকতেন। কি কারনে গলায় ফাঁস দেওয়া আত্মহত্যা করেছে এই বিষয়ে আমরা কিছুই বলতে পারব না।

তিনি আরো জানান,আরাফাতে গ্রামে বাড়ি কিশোরগঞ্জ জেলা ভৈরব এলাকার আব্দুল আল- মামুনের সন্তান।বর্তমানে,মতিঝিলের উত্তর কমলাপুরে জসীমউদ্দীন রোডের ৩/১ নম্বর বাসায় থাকতেন।নিহত দুই ভাই সে ছিল ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

এখনও চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রীর বিদেশ সফরের দিন-তারিখ: প্রেস উইং

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১

১৬ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

‘তোমরা কি আমার ম্যাচগুলো দেখোনি?’ ফিটনেস প্রশ্নে রোনালদো

কুমিল্লায় সংরক্ষিত নারী আসনে তিতাসের রুবি ইসলামের দৌড়ঝাঁপ

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে অনলাইন প্রতারণা চক্রের চার প্রতারক গ্রেফতার

ভাসানটেক, করাইল ও সাততলা বস্তির প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

চাঁপাইনবাবগঞ্জে ‘মরা পদ্মায়’ গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু