টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 14 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত

প্রতিবেদক
কে এস ইসলাম
March 14, 2026 8:40 pm

রাজধানী ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার(১৪ মার্চ)বিকেল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে ঢামেকে নিয়ে আসা (পথচারী) মোঃ আরাফাত হোসেন জানান,আমরা জানতে পেরেছি রাস্তা পারাপার সময় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তির মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তাকে হাসপাতালে আসা পথচারীর মুখে জানতে পারি অজ্ঞাত দ্রুতগামী গাড়ি ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সি আই ডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ