টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 17 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
March 17, 2026 7:17 pm

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাদী দল (বিএনপি) ও অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে সংবর্ধনা,আলোচনা  সভা, দোয়া ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৫ মার্চ নাসির নগর  সরকারি ডিগ্রি কলেজ মাঠে  বিশাল আয়োজনে সংবর্ধনা,আলোচনা, দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জননেতা এম এ হান্নানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক  ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি  ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান  সহমর্মিতা ও অন্তর্ভুক্তির রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় এমন কাজ আপনারা করবেন না। যে কাজ করে জনগণের ভালোবাসা পাওয়া যায়, জনগণকে সম্পৃক্ত করা যায় সেই কাজ করতে হবে।যারা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করবেন, দলের ক্ষতি করবেন, যারা জনগণের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দূরত্ব সৃষ্টি করবেন তাদের পরিণতি ভালো হবে না।কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর জনগণের আস্থা আছে। সেই আস্থার কারণেই বিএনপিকে  ক্ষমতায় বসিয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও  জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ  আলী আজম খান ,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন,আসাদুল করীম রিপন, কোষাধ্যক্ষ  মিজানুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা  আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক একেএম আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল সাত্তার,মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক  ও উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো আবদুল কাদির, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোহাম্মদ রাফিজ মিয়া,বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বসির উদ্দিন তুহিন,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কেএম খালেদ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান  ওমরাও খান,উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন,সাবেক চেয়ারম্যান আবুল হোসেন,সাবেক চেয়ারম্যান হাজ্বী বরকত উল্লাহ,কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাসিরউদ্দিন ভূইঁয়া।

সভায় জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সামুদ্রিক মাছসহ ১ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ

সনকে অধিনায়ক করে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

বীরগঞ্জে ভোগনগর ও পাল্টাপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা

হোমনায় সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের ৮ ম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার বিএনপি থেকে একই আসনে নমিনেশন নেওয়ার জন্য দৌড়ঝাঁপ

গুপ্তচরবৃত্তি ও ভাড়াটে কর্মকাণ্ডের অভিযোগে ইরানে গ্রেপ্তার ৫৪

নাসিরনগরে নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ আহত অর্ধ-শতাধিক

খামেনির কফিনে লাল পতাকা: কী এই প্রতীকী বার্তা

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আশঙ্কায় ইরানে হামলা জোরদার করছে ইসরায়েল

ঢামেক হাসপাতালে হিসাব শাখার অফিস সহায়ক শেখ সোলেমানুর রহমান এর নামের দুর্নীতির অভিযোগ (পর্ব ১)