টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 17 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত শেষ করতে নির্দেশ গভর্নরের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 17, 2026 7:34 pm

ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে দুর্বল শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, এই প্রক্রিয়া দ্রুত শেষ করার বিকল্প নেই। সোমবার (১৬ মার্চ) গভর্নরের কার্যালয়ে পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি আইটি সিস্টেম ইন্টিগ্রেশনসহ একীভূতকরণের কাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ দেন। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে গভর্নর জানতে চান, ব্যাংকগুলোর আইটি সমন্বয় প্রক্রিয়ায় বিলম্ব কেন হচ্ছে। জবাবে কর্মকর্তারা জানান, বিভিন্ন ব্যাংকের আলাদা ডেটা একত্রিত করতে সময় লাগছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এক পর্যায়ে একীভূতকরণ প্রক্রিয়া চলমান থাকবে কি না—এ প্রশ্নের জবাবে গভর্নর স্পষ্ট করে বলেন, এ প্রকল্প থেকে পেছনে ফেরার সুযোগ নেই। তিনি জানান, সরকার ইতোমধ্যে নতুন এই ব্যাংকে ২০ হাজার কোটি টাকা মূলধন সরবরাহ করেছে। পাশাপাশি আমানত বিমা তহবিল থেকে গ্রাহকদের জন্য ১২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাই দ্রুত পুরো প্রক্রিয়া শেষ করতে হবে।

এর আগে ৩ মার্চ একই বিষয়ে প্রশাসকদের সঙ্গে বৈঠক করে দ্রুত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের আশ্বাস দেন গভর্নর। পাশাপাশি প্রশাসকদের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়।

ঋণ আদায় জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি। যেসব কারখানা এসব ব্যাংকের বিনিয়োগে স্থাপিত হলেও বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার কথাও বলেন।

উল্লেখ্য, যেসব পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে, সেগুলো হলো—এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি।

গত বছরের নভেম্বরে এসব ব্যাংকের কার্যক্রম, বিশেষ করে আইটি সিস্টেম একীভূত করতে আনুষ্ঠানিকভাবে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক ও তাকে সহায়তার জন্য চারজন করে কর্মকর্তা নিয়োজিত আছেন, যারা সবাই কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে গরু চুরির চোর চক্রের মুলহোতাসহ গ্রেফতার-৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

কুমিল্লা দেবিদ্বারে ইমাম- মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন 

সতর্কবার্তা জারির পরপরই রিয়াদে বিকট বিস্ফোরণ

আল-জাজিরার বিশ্লেষণ মোদির আমন্ত্রণে ভারতে আসা ইরানি জাহাজকে ডুবিয়ে দিয়ে কী বার্তা দিল যুক্তরাষ্ট্র

রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, আইনি পদক্ষেপ চান জামায়াত আমির

যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, ফের আটক সিজেপির নেতাকর্মীরা

তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ: প্রেস সচিব

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকে মৃত্যু