টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 19 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনর্গঠনের বার্তা পৌঁছে দিচ্ছেন ছাত্রদল নেতা সজীব রায়হান

প্রতিবেদক
মোঃ শান্ত খান
March 19, 2026 2:20 pm

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব সজীব রায়হান।
‎
‎তিনি বলেন, “মাটি ও মানুষের প্রিয় নেতা তারেক রহমান-এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। তার নেতৃত্বে বাংলাদেশ আরও মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”
‎ছাত্রদল নেতা সজীব রায়হান বলেন, বর্তমান সময়ে তারেক রহমান-এর দূরদর্শী নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনায় সুস্পষ্ট দিকনির্দেশনা এবং জনগণের কল্যাণমুখী বক্তব্য দেশবাসীর মধ্যে নতুন আশা ও প্রেরণা সঞ্চার করছে।
‎তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে। সজীব রায়হান বলেন, “তার দেখানো পথই আমাদের আন্দোলনের শক্তি। তিনি আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ আজও লক্ষ নেতাকর্মীর প্রেরণা।
‎
‎এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অবদানের কথাও স্মরণ করেন। তিনি বলেন, “তার হাত ধরেই বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি গড়ে উঠেছে, যা আজও অটুট রয়েছে।”
‎ঈদের এই দিনে সজীব রায়হান দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।

‎বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “দেশের মানুষ এখন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণের কল্যাণমুখী সরকার প্রত্যাশা করছে। তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সুশাসিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
‎
‎সবশেষে ছাত্রদল নেতা সজীব রায়হান ছাত্রদলের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সংগঠনের আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধ থাকুন, জনগণের পাশে দাঁড়ান এবং দেশ গঠনে ভূমিকা রাখুন। নেতারা হারিয়ে যান না, তাদের আদর্শই আমাদের পথপ্রদর্শক। সেই আদর্শ নিয়েই আমরা এগিয়ে যাবো—ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, রয়ে গেছে তার চরিত্র: গয়েশ্বর

বিএনপি নেতা মেহেদীর নির্দেশে আমান উল্লাহ আমানের পক্ষে ছাত্রদল নেতা রাসেলের নির্বাচনী প্রচারণা

কুমিল্লা দেবিদ্বারে ইমাম- মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন 

এইচএসসির প্রশ্ন কঠিন হওয়ায় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে পরীক্ষা কেন্দ্রে হামলা

কুমিল্লা চকবাজারে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ

রূপপুর থেকে সেপ্টেম্বরে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার

কুমিল্লা বাঙ্গরা বাজারে আনোয়ার মেম্বার হত্যা: এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল এক সিএনজি চালকের

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া