টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 19 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে যুদ্ধের ভিডিও ফুটেজ সরবরাহের অভিযোগে গ্রেপ্তার ৪১

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 19, 2026 6:48 pm

ইরানে যুদ্ধসংক্রান্ত ভিডিও ফুটেজ ও তথ্য ফাঁসের অভিযোগে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় আলবোরজ প্রদেশে অন্তত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)। খবর: আল-জাজিরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ—তারা চলমান যুদ্ধের ভিডিও ফুটেজ ‘শত্রুভাবাপন্ন নেটওয়ার্কে’ পাঠিয়েছে। এ বিষয়ে আলবোরজ প্রদেশের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন যে কোনো তথ্য আদান-প্রদান কঠোরভাবে দমন করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যুদ্ধ শুরুর পর থেকেই ইরানি কর্তৃপক্ষ দেশের ভেতরে ও বাইরে বসবাসরত নাগরিকদের বারবার সতর্ক করে আসছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা না করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকদের বলছে, চলমান সংঘাতের প্রেক্ষাপটে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতেই এমন কঠোর পদক্ষেপ নিচ্ছে তেহরান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মোখা দখলের পর বাব আল-মান্দেবের পথে হুতিরা

২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী

কুমিল্লা বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাসিরনগর হাসপাতালে বাড়ছে রোগীর চাপ,শয্যা সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের মতবিনিময়

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

ত্রয়োদশ জাতীয় নির্বাচন রাউজান-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় সভা

রূপপুর প্রকল্পে রাশিয়ার ঋণ ৯০ শতাংশ,২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ

মিরপুরে এসি মেরামতের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে দগ্ধ চার

জাতীয় গ্রিডে যোগ হচ্ছে তিতাসের সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস