টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 20 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় ঝড়ে ডুবে গেল সিমেন্টবাহী ৩ ট্রলার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 20, 2026 10:22 pm

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে। এতে প্রায় ছয় হাজার ব্যাগ সিমেন্ট নদীতে তলিয়ে গেছে বলে জানা যায়। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার মুলফৎগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে ট্রলারগুলো ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়া সৃষ্টি হয় এবং প্রবল ঝড় শুরু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উত্তাল ঢেউ থেকে রক্ষা পেতে চালকেরা ট্রলারগুলো তীরে ভেড়ানোর চেষ্টা করেন। কিন্তু ঢেউয়ের তীব্রতার কারণে একে একে তিনটি ট্রলারই ডুবে যায়। তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল জানান, ট্রলারডুবির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
বিদ্যুৎস্পৃষ্ট

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

লিবিয়ার উপকূলে নৌকা ডুবে ৪ বাংলাদেশির মৃত্যু

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে মৃত বেড়ে ৫৫, গ্রেফতার ৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরাইল,আমাদের আঙুল এখনো ট্রিগারেই: ইরানের প্রেসিডেন্ট

বেনজিরকে ফিরিয়ে আনতে এখনও দুবাই থেকে জবাব মেলেনি

রাজধানীর জুরানে দুর্বৃত্তের গুলিতে এক যুবক গুরুতর আহত

সংবাদ সম্মেলনে ডিসিসিআই বেপরোয়া চাঁদাবাজিতে ব্যবসা ও বিনিয়োগে আস্থাহীনতা তৈরি করছে

রাজধানীর বাসাবো এলাকায় গলায় ফাঁস দিয়ে এক বিকাশ দোকান কর্মচারী আত্মহত্যা

কালের সাক্ষী নাসিরনগর- হরিপুর জমিদার বাড়ি, পর্যটকের ভীড়ে সরগরম

রাজধানীর হাজারীবাগে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৪