টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 21 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আইইএ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 21, 2026 1:25 pm

ইরানকে ঘিরে চলমান সংঘাতের জেরে বিশ্ব নজিরবিহীন জ্বালানি সংকটের মুখে পড়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। সংস্থাটির প্রধান ফাতিহ বিরোল বলেছেন, বর্তমান পরিস্থিতি অতীতের যেকোনো জ্বালানি সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে। সূত্র: মিডল ইস্ট আই।

শুক্রবার (২০ মার্চ) প্রকাশিত আইইএ’র প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারগুলোকে এখনই সক্রিয় হতে হবে। জ্বালানি ব্যবহার কমাতে মহাসড়কে গতিসীমা হ্রাস, বাসা থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) বাড়ানো এবং শিল্প ও গৃহস্থালিতে জ্বালানি সাশ্রয়ের মতো পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিরোল বলেন, বর্তমান সংকট ১৯৭০-এর দশকের বৈশ্বিক তেল সংকট এবং ইউক্রেনে রাশিয়ার হামলা-পরবর্তী গ্যাস সংকটের চেয়েও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

তার মতে, এই সংকট মোকাবিলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো হরমুজ প্রণালি পুনরায় চালু করা। কারণ বিশ্বের বড় অংশের জ্বালানি সরবরাহ এই প্রণালির ওপর নির্ভরশীল। তবে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক মাস সময় লাগতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতি—বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো—গুরুতর ক্ষতির মুখে পড়বে।

বর্তমান পরিস্থিতিতে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত, জ্বালানি স্থাপনায় হামলা এবং হরমুজ প্রণালিতে অচলাবস্থা—সব মিলিয়ে বিশ্ব জ্বালানি বাজারে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৩১ দফার লিফলেট বিতরণের মাধ্যমে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

বরগুনায় ভূয়া নিলাম কাগজ দেখিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা

দুই ছেলে জাতীয় বার্নে ভর্তি না ফেরার দেশে তুহিন

বগুড়া-৬ আসনে উপনির্বাচনে সাড়ে ৪ লাখ ভোটারের ভোটকেন্দ্র ১৫০টি

ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে উৎসবের আমেজ, শুরু নির্বাচনী মাঠের প্রচারণার লড়াই

আব্দুল্লাহপুর ফ্লাইওভার উপরে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের

তাইওয়ান ইস্যু সামলানো না গেলে চীন-যুক্তরাষ্ট্র সংঘাতে জড়াতে পারে: ট্রাম্পকে হুঁশিয়ারি শি’র

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

প্রাইভেট কারের ধাক্কায় এক রিক্সা চালকের মৃত্যু

মারা গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি খেলোয়াড় ডিফেন্ডার ব্রিটো