টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 22 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 22, 2026 11:21 pm

ইরানের দক্ষিণাঞ্চলের আকাশসীমায় একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানকে লক্ষ্য করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। রোববার (২২ মার্চ) ইরানের সেনাবাহিনীর ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার

সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দক্ষিণ উপকূলীয় এলাকার হরমুজ দ্বীপের কাছে উড়ন্ত ওই বিমানটি শনাক্ত ও অনুসরণ করা হয়। পরে একটি স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়ে সেটিকে লক্ষ্যবস্তু করা হয়। বিমানটির বর্তমান অবস্থা জানতে তদন্ত চলছে বলেও জানানো হয়। এর আগে শনিবার, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা কেন্দ্রীয় ইরানের আকাশসীমায় একটি ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ২০০টিরও বেশি ‘শত্রু’ আকাশযান—যার মধ্যে ড্রোন, ক্রুজ মিসাইল, ট্যাংকার বিমান ও উন্নত যুদ্ধবিমান রয়েছে—ট্র্যাক ও প্রতিহত করেছে ইরানের বাহিনী।

সংস্থাটি দাবি করে, সংঘাত শুরু হওয়ার পর ইরানের আকাশসীমায় আরও দুটি যুদ্ধবিমান—একটি মার্কিন এফ-১৫ এবং একটি এফ-১৫ই—কেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানসহ বিভিন্ন ইরানি শহরে যৌথ হামলা চালায়, যাতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন বলে দাবি করা হয়। এরপর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ফ্যাক্টরিতে বিস্ফোরনে  দগ্ধ ৭

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন, আব্দুল হান্নান সভাপতি, মকিস মনসুর, সম্পাদক নির্বা‌চিত

নুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ, বাড়িতে নিরাপত্তা জোরদার

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক-১

ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার

ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে হরি সভা পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপি মনজুরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম হোমিওপ্যাথিক কেন্দ্রীয় পরিষদের সাথে চট্টগ্রাম নবনির্বাচিত কার্যকরী পরিষদের সাক্ষাৎ

মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন