টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানির দাম বাড়ানো হবে না: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 24, 2026 9:15 pm

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। বহুমুখী উৎস থেকে জ্বালানি আমদানির মাধ্যমে সরবরাহ নিশ্চিত করা হবে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. তিতুমীর বলেন, উত্তর আমেরিকা ও আফ্রিকাসহ বিভিন্ন অঞ্চল থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ খাতে প্রয়োজনীয় অর্থায়নও নিশ্চিত করা হয়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি চাপে থাকলেও সরকার বিনিয়োগ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অতীতে দেশের অর্থনীতি নানা সংকট মোকাবিলা করলেও পরিকল্পিত কৌশল ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে তা ঘুরে দাঁড়িয়েছে। উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হওয়ায় এখানে বিনিয়োগ ও কর্মসংস্থান পিছিয়ে পড়েছে। তবে এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

ইরানের তেল রপ্তানি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন মার্কিন ট্রেজারিমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারকে ভয়াবহ পরিণতিতে পড়তে হবে হুঁশিয়ারি (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান

এলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১৭২৮ টাকা

আগামীকাল রাঙ্গুনিয়ায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে বিশেষ কর্মসূচী

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে রমজান উপল‌ক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

ঢামেকের জরুরি বিভাগের পাশে পড়ে ছিল অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ

কলকাতা বিমানবন্দরের বাঁকড়া মসজিদে নামাজ বন্ধ ১৬৩ ধারা জারি

কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আহত