টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে চান নতুন প্রধান নির্বাচক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 24, 2026 9:21 pm

জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই প্যানেলের প্রধান নির্বাচক হয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই প্যানেলকে নিয়োগ দিয়েছে বিসিবি।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সিরিজে তার দলের ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিলো। তবে শেষ পর্যন্ত তা হয়নি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সাকিবের দলের ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে শুধু এক সিরিজ নয়, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে পেতে চান নতুন প্রধান নির্বাচক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিউজিল্যান্ড সিরিজে সাকিব বিবেচনায় থাকবে কি না এমন প্রশ্নে হাবিবুল বাশার বলেন, ‘এটা আসলে সময়ই বলে দেবে। কারণ আমরা তো এখনো জানি না যে সাকিব কোন অবস্থাতে দাঁড়িয়ে আছে। সাকিব যদি দলে ফিরে তাহলে অবশ্যই সে প্রিপারেশন নিয়েই ফিরবে।’

সাকিবকে লম্বা সময়ের জন্য পেতে চান জানিয়ে তিনি আরও বলেন, সাকিবকে আসলে লম্বা সময়ের জন্যই চিন্তা করতে চাই। শুধুমাত্র একটা সিরিজের জন্য নয়, সেটা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান

কুমিল্লা হোমনায় যৌথ বাহিনীর অভিযানে দুটি পিস্তল ও বুলেটসহ আটক-১

মতামত ছাড়াই পরিবর্তন,পুলিশের পোশাক পুনর্বিবেচনার আহ্বান বিপিএসএ’র

মুগদায় গার্মেন্টসের স্টাফ বাসের চাপায় প্রাণ গেল পোশাক শ্রমিকের

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে শাহ মুনিরীয়া মুঈনীয়া মাদরাসা ও এতিমখানায় কোরআন শরীফ বিতরণ

গ্রীন রোড শো পার্বত্য চট্টগ্রামের মানুষকে পাহাড়, বন রক্ষা ও পরিবেশ সচেতনতায় প্রেরণা দেবে

তিতুমীরে ছাত্রদলের দুই গ্রুপের মারামারি; সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক পেটাল ছাত্রদল নেতারা

ইসরায়েল ও হিজবুল্লাহকে সংযত থাকার আহ্বান ইমানুয়েল ম্যাক্রোঁর

তিন ধরনের নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক

রাউজানে ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘বাঘের মেলা’ অনুষ্ঠিত: লোকজ উৎসবে জনস্রোত