টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনব কৌশলে জুয়ার আসরে অভিযান: পথচারী সেজে ৫ জুয়ারী গ্রেফতার

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
March 26, 2026 5:59 am

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অভিনব কৌশলে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পাঁচ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। পথচারী সেজে অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ। গ্রেফতারকৃতরা হলেন—পরেশ, সুনীল, মানিক, বিমল ও মোসলেম।

পুলিশ জানায়, গত বুধবার (২৫ মার্চ) বিকাল ৪টা ৩৫ মিনিটে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কালিরহাট বাজারের একটি সেডের ভেতরে জুয়া খেলা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় তাদের কাছ থেকে নগদ ১৭ হাজার ৬২০ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র প্রকাশ্যে জুয়ার আসর বসিয়ে আসছিল। বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ কৌশলী অভিযান পরিচালনা করে। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতদের দীর্ঘদিন ধরে জুয়ার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জুয়া প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা

ডিএসসিসি প্রশাসক হুট করে ফুটপাতের হকার উচ্ছেদ নয়, ঢাকায় হবে ৮টি নৈশ মার্কেট

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে ঢামেকের উদ্যোগে সচেতনতা র‍্যালি

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

ছাত্রদলের আহ্বায়ক চাপ্তানি সোহেল সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ পল্লবী থানার এলাকাবাসী

রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম,পারমাণবিক বিদ্যুতের কাছাকাছি বাংলাদেশ

আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার

ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌমন্ত্রী

অবশেষে উঠে এল জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেপ্তারের রুদ্ধশ্বাস অভিযানের গল্প