টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 19 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক যুবকের সর্বস্ব খুয়েছে

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 19, 2025 4:17 am

রাজধানীর মহাখালী থেকে বলাকা বাসে করে গুলিস্তানে আসার পথে বাসের ভেতরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোঃ ফাহাদ আহমেদ(২৮) নামের এক যুবক টাকা পয়সা সহ সর্বস্ব খুইয়েছে।

সোমবার(১৯ মে)সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সকাল ৯ টার দিকে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনে মেডিসিন বিভাগের৭০১নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে নিয়ে আসা বিপ্লব জানান, সকালের দিকে মহাখালী থেকে বলাকা বাসে করে গুলিস্তানে আসার পথে অজ্ঞান পার্টির সদস্যরা সুকৌশলে কিছু খাইয়ে তার কাছে থাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।পরে অসুস্থ ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি দেয়।

তিনি আরো জানান, ফাহাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানার হাবিব বাড়ি এলাকার মোঃসেলিম মাহমুদে সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিস্তানের বাস স্ট্যান্ড থেকে এক যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি, তিনি সুস্থ হলে কত টাকা নিয়েছে বিষয়টি জানা যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার: অর্থমন্ত্রী

স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম

পদোন্নতি পেলেন এনবিআরের ৫১ কর্মচারী

নাসির নগরে জুলাই যোদ্ধা শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত

খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি টাকা,সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’র নেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

খিলগাঁওয়ে বিষপানে ব্যবসায়ী রআত্মহত্যা

কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৫ যুবকের ৭ দিনের কারাদণ্ড

৯৯৯-এ কল করেও মিলল না নিস্তার, পুলিশের ইশারায় রাতভর যুবককে পাশবিক নির্যাতন!