রাজধানীর বিমানবন্দরে কাওলা গাজীপুর মহাসড়কে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোঃ রাজন মোল্লা(৩৫)নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
সোমবার(১৯ মে)মরদেহ ময়নাতদন্তের জন্য সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিমানবন্দর থানা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাহিদ হাসান জানান,আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৫টার দিকে বিমানবন্দর কাওলা গাজীপুর মহাসড়ক এলাকায় থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি মোটরবাইক চালিয়ে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেল কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এই ঘটনায় ঘাতক ট্রাকটি সিসিফুটেজদেখে সনাক্তের চেষ্টা চলছে।নিহতের গ্রামের বাড়ি, মাগুরা জেলা শ্রীপুর থানার কাদের পাড়া গ্রামের মৃত মতিউর রহমানের সন্তান নিহত পেশায় একজন ব্যবসায়ী বলে জানতে পেরেছে।



















