টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বাব আল-মান্দেব প্রণালী অবরোধের হুমকি দিলো ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 26, 2026 9:00 pm

হরমুজ প্রণালির পর এবার গুরুত্বপূর্ণ আরেকটি বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালী অবরোধের হুমকি দিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এক প্রতিবেদনে জানায়, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। সূত্র : এএফপি, এনডিটিভি।

আইআরজিসির এক জ্যেষ্ঠ কমান্ডার বলেন, ইরানের দ্বীপপুঞ্জ বা মূল ভূখণ্ডে স্থল হামলার পরিকল্পনা নেওয়া হলে, কিংবা পারস্য উপসাগর ও ওমান সাগরে শত্রুপক্ষের তৎপরতা বাড়লে বাব আল-মান্দেব প্রণালীতে নতুন ফ্রন্ট খোলা হতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছে অবস্থিত এই সংকীর্ণ জলপথটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, অপরদিকে সুয়েজ খালে নৌযানের চলাচল অনেকাংশে নিয়ন্ত্রণও করে।

জ্বালানি পণ্যের বৈশ্বিক বাণিজ্যিও এই প্রণালি খুবই গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে সমুদ্র উপকূলে যেসব তেলখনি আছে, সেসব থেকে উৎপদিত তেলের ১২ শতাংশ বাব আল-মান্দেব দিয়েই পরিবহন করা হয়।

বাব আল-মান্দেবের অবস্থান ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হলেও এই প্রণালিতে অবরোধ জারির সক্ষমতা আছে ইরানের। কারণ ইয়েমেনের দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করে ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি বিদ্রোহীরা।

আইআরজিসির ওই কর্মকর্তা ফার্স নিউজকে জানিয়েছেন, ইতোমধ্যে হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে আইআরজিসির এবং হুথি নেতারা এক্ষেত্রে ইরানকে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েচেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের ইরান যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার প্রস্তাব উঠেছে

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি

কবিতা

নাসিরনগরে নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ আহত অর্ধ-শতাধিক

রাত পোহাইলে পবিত্র ঈদুল ফিতর

যুদ্ধের মধ্যে প্রথম বার্তা নিয়ে হাজির হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ধর্মগুরু হিসেবে পোপ লিওকে দেখতে চান না ট্রাম্প

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা: প্রধান আসামি বিএনপি নেতা গ্রফতার

আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা