টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 20 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনী ও র‌্যাব-২ এর মাদকবিরোধী যৌথ অভিযান গ্রেফতার ১২ জন

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 20, 2025 6:47 am
মাদকবিরোধী অভিযান

সেনাবাহিনী এবং র‌্যাব-২ এর মাদকবিরোধী বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকা হতে ১২ জন মাদক বিক্রেতাকে মাদকসহ গ্রেপ্তার।

বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র‌্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সেনাবাহিনী এবং র‌্যাব-২ মাদকবিরোধী বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকা হতে মাদক বিক্রেতা ১) মোঃ আবুল খায়ের (৩০), ২) মোঃ শান্ত (১৮), ৩) মোঃ রাসেল হাওলাদার (৩০), ৪) খাজা মোঃ প্রিন্স (২২), ৫) মোঃ জাকির হোসেন (২১), ৬) মোঃ নিরব আলী (১৮), ৭) মোঃ মজিবর (৫০), ৮) শ্রী রিংকু রাজবংশী (৩৯), ৯) মোঃ জাহাঙ্গীর হোসেন (২৭), ১০) মোঃ সাইদ হোসেন (২১), ১১) মোঃ বাবু (২৫), ১২) মোঃ সজিব (২৭)দেরকে গ্রেপ্তার। উদ্ধার করা হয় ইয়াবা ও গাঁজা।

গতকাল ২০ মে ২০২৫ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ থানা এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে। উক্ত মাদকদ্রব্য উদ্ধারে রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ থানা এলাকায় সেনাবাহিনী ও র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৯/০৫/২০২৫ ইং তারিখ রাতে উক্ত স্থানে উপস্থিত হলে সেনাবাহিনী ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামিদের আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশী করে মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আরো সময় লাগবে – স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুন

সাভার মডেল থানায় জনসেবায় ওসি মোহাম্মদ জুয়েল মিঞার কাজ প্রশংসিত

আটক ফ্লোটিলা যাত্রীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে: জাতিসংঘ

তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে সেবামূলক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত

হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরাতে অনুরোধপত্র পাঠিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো জাহাজকে গুলি করে ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

উপসাগরীয় শহরে হামলার দায় সম্পূর্ণ আমেরিকার: পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ঢাকার ক্রাইম জোন মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩