টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 29 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারের দায়িত্ব নির্ধারণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 29, 2026 6:54 pm

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি তেলের জটিলতা ও ভোক্তা ভোগান্তি নিরসনে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে তেলের মজুত ও সরবরাহ ব্যবস্থা তদারকির জন্য নিয়োজিত ‘ট্যাগ অফিসারদের’ সুনির্দিষ্ট ১৩টি দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) এক নির্দেশনায় এই দায়িত্বসমূহ স্পষ্ট করা হয়।

সরকার নির্ধারিত ট্যাগ অফিসারদের প্রধান দায়িত্বগুলো নিচে তুলে ধরা হলো: মজুত ও সরবরাহ তদারকি: ট্যাগ অফিসারদের প্রতিদিন ফিলিং স্টেশনের প্রারম্ভিক ও সমাপনী মজুত রেকর্ড করতে হবে। ডিপো থেকে তেল আসার পর স্বশরীরে উপস্থিত থেকে পে-অর্ডার ও চালানের সাথে পরিমাপ মিলিয়ে তেল বুঝে নিতে হবে। এছাড়া ডিপ-রড বা ডিপ-স্টিকের মাধ্যমে সঠিক পরিমাণ নিশ্চিত করা এবং নিয়মিত রেজিস্টার খাতা মনিটর করা তাদের অন্যতম প্রধান কাজ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিক্রয় ও মেশিন পরীক্ষা:
প্রতিটি পাম্পের ডিসপেন্সিং মেশিনের দৈনিক মিটার রিডিং পর্যবেক্ষণ করে বিক্রির হিসাব মেলাতে হবে। মেশিন দিয়ে তেল দেওয়ার সময় পরিমাপ সঠিক থাকছে কি না, তাও নিয়মিত তদারকি করবেন এই কর্মকর্তারা। এছাড়া পাম্পের অনুমোদিত মজুত ক্ষমতার বাইরে কোনো অননুমোদিত ট্যাংক বা স্থাপনা আছে কি না, তা-ও খতিয়ে দেখবেন তারা।
সরবরাহ ব্যবস্থা দৃশ্যমান করা:
ডিপো থেকে পাম্প এবং পাম্প থেকে ভোক্তা পর্যন্ত পুরো সরবরাহ প্রক্রিয়াকে স্বচ্ছ ও দৃশ্যমান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রতিটি পাম্পে দিনে অন্তত তিনবার (সকাল, দুপুর ও সন্ধ্যা) স্টকের তথ্য আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে।

শৃঙ্খলামূলক ব্যবস্থা ও রিপোর্ট প্রদান:
ডিপো থেকে তেল নেওয়ার এক ঘণ্টার মধ্যে খুচরা বিক্রি শুরু করা বাধ্যতামূলক। এই নিয়ম লঙ্ঘন করলে প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট এবং তৃতীয়বার লাইসেন্স সাময়িক স্থগিতের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পাম্প খোলা রাখা, সঠিক ক্যাশ মেমো প্রদান, কন্টেইনারে অবৈধ বিক্রি বন্ধ এবং দীর্ঘ সারি ব্যবস্থাপনার মতো বিষয়গুলো জিও-ট্যাগ প্রমাণসহ নিয়মিত রিপোর্ট করতে হবে।

মূলত জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং সাধারণ মানুষের কাছে সঠিক মূল্যে তেল পৌঁছে দেওয়া নিশ্চিত করতেই সরকার এই কঠোর তদারকি ব্যবস্থা চালু করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিস্ফোরক আইনের মামলায় প্রথমবারের মতো আসামি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

বন্ধ কারখানা চালু করতে ১৭ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পাল্টাপাল্টি ব্লকেট ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

কুমিল্লায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক-১১

কুমিল্লায় ধ্রুবতারার রজত-জয়ন্তী উদযাপনঃ অ্যাওয়ার্ড প্রদান ও বিশেষ গীতি-নৃত্যালেখ্য

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

কোটচাঁদপুরে বাছুরসহ গাভী জবাই,মাংস ব্যবসায়ীর অর্থদণ্ড

১১তম থেকে ১০ম গ্রেড দাবিতে ঢামেকে টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের দুই ঘণ্টা কর্মবিরতি

রাজবাড়ীতে গণ অধিকার পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ