টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 29 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির করতে গেজেট প্রকাশের নির্দেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 29, 2026 6:58 pm

গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুইজনকে আদালতে হাজির করতে আগামী ৮ এপ্রিলের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

রোববার (২৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন। এদিন গেজেট প্রকাশ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও বিজি প্রেস থেকে গেজেট প্রকাশ না হওয়ায় নতুন করে সময় নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আদালত সূত্র জানায়, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে হাজির করতে গেজেট প্রকাশের নির্দেশ রয়েছে।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া চার্জশিট গ্রহণ করে টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একইসঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৯ মার্চ দিন ধার্য করা হয়। তবে পুলিশ সেদিনও তাকে গ্রেফতার করতে পারেনি বলে প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে, গত ৮ মার্চ আদালত আইন অনুযায়ী গেজেট প্রকাশের মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, টিউলিপসহ আসামিরা ক্ষমতার অপব্যবহার করে ঢাকার গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ ছাড়াই দখল করে পরে রেজিস্ট্রি করেন।

গত বছরের ১৫ এপ্রিল এ ঘটনায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির একাধিক ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনে টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এছাড়া মামলার অপর আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে রিট করলে তার বিষয়ে তদন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা, তরুণদের এগিয়ে আসার আহ্বান

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

যাত্রীবাহী বাসের বাক্সে দম বন্ধ হয়ে অর্ধশতাধিক ছাগলের মৃত্যু

ঢাকা ধামরাইয়ে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকে মৃত্যু

ফাঁকা ঢাকয় ঈদের দিনেও সব রুটে চলছে গণপরিবহন

নির্মাণ শ্রমিকের মৃত্যু

পৃথক ঘটনায় একটি কলেজ শিক্ষার্থী ও শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান?

‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা

মার্কিন গোয়েন্দা রিপোর্ট,ধ্বংসস্তূপ সরিয়ে কয়েক ঘণ্টার মধ্যে ক্ষেপণাস্ত্র বাঙ্কার চালু করেছে তেহরান