টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 29 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে আলোচনার কথা বলে গোপনে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 29, 2026 7:31 pm

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানের সঙ্গে আলোচনার আগ্রহ দেখাচ্ছেন, অন্যদিকে গোপনে স্থল হামলার ছক কষছেন। রোববার (২৯ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে এ খবর জানায়।

মোহাম্মদ বাঘের গালিবফ বলেন, শত্রু পক্ষ প্রকাশ্যে আলোচনার বার্তা পাঠাচ্ছে এবং গোপনে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। আমাদের বীর যোদ্ধারা মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে। ইরানি মাটিতে পা রাখামাত্রই তাদের পুড়িয়ে মারা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রোববার (২৯ মার্চ) সকালেই মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তাদের ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের ৩,৫০০ সেনার আগমনের ঘোষণা দিয়েছে।

সেন্টকম আরও জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি তার ‘দায়িত্বের এলাকায়’ পৌঁছেছে। যদিও জাহাজটির নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। তবে সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান নেবেন, সে বিষয়ে কোনো বিস্তারিত জানানো হয়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছাতকে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প

সাংবাদিক মোস্তাকের মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান

শ্রুতিঅঙ্গনের ১৫ তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৯১৩৫ পিছ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে,‘ডিভাইস,সহ গ্রেফতার ৬ জন

দেশজুড়ে বিজিবি’র অভিযান মার্চ মাসে ১৬৫ কোটি ৭৬ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

সকল ষড়যন্ত্র একসাথে রুখে দিতে হবে: আমিনুল হক

মানুষের সমর্থনেই এনসিপি এগিয়ে যাবে: নাহিদ