টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 29 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিনি ভাবতেও পারেননি আমার কাছে মাথা নত করতে হবে সৌদি যুবরাজকে ট্রাম্পের কটাক্ষ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 29, 2026 7:39 pm

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান কটাক্ষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভাবতেও পারেননি, আমার কাছে তাকে মাথা নত করতে হবে। তিনি ভেবেছিলেন, আমি হয়তো হেরে যাওয়া অন্যান্য মার্কিন প্রেসিডেন্টের মতোই হবো। স্থানীয় সময় শুক্রবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সৌদি-সমর্থিত একটি বিনিয়োগ ফোরামে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘তিনি বলেন, এটা দারুণ….এক বছর আগেও আপনারা একটি মৃত দেশ ছিলেন। এখন, আপনারা সত্যিকার অর্থে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার নেতৃত্বে যুক্তরাষ্ট্র যে আবার এত শক্তিশালী দেশ হয়ে উঠবে, তা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভাবতে পারেননি। যুবরাজ সালমান একসময় তার সম্পর্কে ভুল মূল্যায়ন করেছিলেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।

যদিও এ কথা বলার পর দ্রুত নিজের সুর পাল্টে ফেলেন ট্রাম্প। তিনি সৌদি যুবরাজের প্রশংসা করে তাকে ‘চমৎকার মানুষ’ এবং ‘যোদ্ধা’ বলেন। ট্রাম্প বলেন, যুবরাজের নেতৃত্ব নিয়ে সৌদি আরব অত্যন্ত গর্বিত হতে পারে।

ট্রাম্প সৌদি আরবের প্রশংসা করে বলেছেন, সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সৌদি আরব লড়েছে, কাতার লড়েছে, সংযুক্ত আরব আমিরাত লড়েছে, বাহরাইন লড়েছে, কুয়েত লড়েছে.. তারা আমাদের সঙ্গে থেকেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি

শিক্ষার্থীর মৃত্যু

পূর্ব শত্রুতার জেড়ে অস্ত্রে আঘাতে রকি নামে এক যুবকের মৃত্যু

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৬০

পদ্মা সেতুর সামনে একটি ট্রাকে আগুন

১২ তারিখে আপনাদের ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবেঃ  এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন

ডব্লিউটিও’র সতর্কবার্তা ৮০ বছরের মধ্যে চরম সংকটে বিশ্ব বাণিজ্য!

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, নিহতদের অধিকাংশই শিক্ষার্থী

ঢাকাস্থ সাঁথিয়া উপজেলা কল্যান সমিতির ইফতার মাহফিল

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের অভিযান যত এগোচ্ছে, ইরানি সশস্ত্রবাহিনী তাদের কৌশল বদলাচ্ছে

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কাতার বিশ্বকাপ ফাইনালের সেই রেফারি