টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 31 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি আরও ৪ সেনা নিহত

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 31, 2026 8:02 pm

লেবাননের দক্ষিণে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সম্মুখ যুদ্ধে পাল্টা হামলায় আরও চার ইসরাইলি সেনা নিহত হয়েছে। এ সময় আরও দুই সেনা আহত হয়েছে। সোমবার (৩০ মার্চ) হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে চার সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।খবর: আল-জাজিরা।

মঙ্গলবার (৩১ মার্চ) নিহত তিন সেনার নাম প্রকাশ করেছে। চতুর্থ সেনার নাম এখনো সামরিক সেন্সরশিপের কারণে গোপন রাখা হয়েছে। তারা হল- ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট মাক্সিম এনতিস (২১)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নাম প্রকাশের অনুমতি পাওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

তিনজনই নাহাল ব্রিগেডের গোয়েন্দা ইউনিটে দায়িত্বরত ছিল। আরেক সেনা গুরুতর আহত হয়েছে। এছাড়া এ ঘটনায় একজন রিজার্ভ সেনা আহত হয়েছে।

অন্যদিকে এই সংঘাত শুরুর পর ইসরাইলের হামলায় লেবাননের ১ হাজর ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অক্টোবরে ৫ বিশেষায়িত ‍শিশু হাসপাতাল চালু করা হবে : প্রধানমন্ত্রী

কুমিল্লা দাউদকান্দিতে এক রাতের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৮

বনানীতে সেতু ভবনের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীর উপর যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ গেল দুই দিনমজুরের

ভারত সফর শেষে সুস্থ দেহে দেশে ফিরলেন কবিয়াল রবিশংকর দে রুবেল

যুদ্ধ ইস্যুতে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম

প্রধানমন্ত্রী ভিডিও কলে জানালেন অভিনন্দন

উপসাগরীয় অঞ্চলে আটকা পড়েছেন ২০ হাজার নাবিক ও ১৫ হাজার যাত্রী: জাতিসংঘ

আফগান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ২৯

চট্টগ্রামে দুই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ জনের মৃত্যু

ভূরুঙ্গামারীতে থানা পুলিশ কতৃক ওপেন হাউজ ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে