টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 22 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মোহাম্মদপুরের ডাকাত চক্রের তিন সদস্য গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 22, 2025 3:50 pm
ডাকাত চক্র

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা হতে সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য মোঃ সালাউদ্দিনকে ২ সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য মোঃ সালাউদ্দিন (২৭) সহ তার ০২ সহযোগী ১) মোঃ রেন্টুু (৩২) ২) মোঃ শাকিল (২০) দেরকে অদ্য ২২ মে ২০২৫ইং তারিখ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত ০২ টি সামুরাই ও ০১ টি চাপাতি।

অদ্য ২২ মে ২০২৫ ইং তারিখ বিকালে র‌্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা ডাকাতি করার উদ্দেশ্যে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাব-২ এর আভিযানিক দল উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ডাকাত দলের দলনেতা মোঃ সালাউদ্দিনসহ তার ০২ সহযোগী ১) মোঃ রিঙ্কু (৩২) ও ২) মোঃ শাকিল (২০) দেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করে। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ০২ টি সামুরাই ও ০১ টি চাপাতি উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
উপরোক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত

মতিঝিলের মেট্রোরেল ষ্টেশনের নিচে ককটেল বিস্ফোরণে এক যুবক আহত

দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে সেনাবাহিনীর চেক পোষ্টে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

চাল-মুরগির দামে অস্বস্তি, সবজিতে মিলছে স্বস্তি

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর

আদ্-দ্বীনে নবজাতকের মৃত্যু,দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

কুয়েত-জর্ডান ও বাহরাইনে মার্কিন অবস্থানে পালটা হামলা চালিয়েছে ইরান

ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রথম ভাষণ  মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে: মোজতবা খামেনি

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম