টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ঈদেই সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 1, 2026 5:37 pm

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, গেল ঈদুল ফিতরের চেয়ে আসছে ঈদুল আজহার যাত্রা চ্যালেঞ্জিং হবে। তবে, আগামী ঈদেই সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকার পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে হতে মাদানি অ্যাভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ‘এবারের ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং, কারণ দেড় কোটি মানুষ ঢাকার বাহিরে গেলেও ১ কোটি কোরবানির পশু ঢাকায় ঢুকবে। নতুন করে আরও একটি যমুনা সেতু করা যায় নাকি সেটি চিন্তা করা হচ্ছে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একটি ডেমু ট্রেন পরীক্ষামূলকভাবে আনা হবে, তবে সেটি কাজ না করলে প্রকল্প নেওয়া হবে না। এর জন্য কোনো অতিরিক্ত ব্যয় করবে না সরকার।

এদিকে, উত্তরাঞ্চলে যোগাযোগব্যবস্থা উন্নয়নে নতুন করে আরও একটি যমুনা সেতু করা যায় কি না সরকার সেটি নিয়ে ভাবছে বলে জানান তিনি।

এছাড়া বাংলাদেশকে উপযুক্ত বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন সড়ক ও সেতু মন্ত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চলতি করবছরে ই-রিটার্ন দাখিল করেছেন ৪০ লাখের বেশি করদাতা: এনবিআর

জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস

ট্রেড লাইসেন্স ছাড়া পরিচালিত দোকান সিলগালার ঘোষণা

দেশের জ্বালানি সংকটের জন্যে দায়ী স্বৈরাচারী সরকার: তথ্যমন্ত্রী

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা মামলায় ২ অস্ত্রধারীসহ গ্রেপ্তার ৫

দেশে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত প্রবাসী তারেকের মরদেহ

দেশে প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্য প্রতিমন্ত্রী

যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে বৃহত্তম মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’

ইনু-দীপু মনিসহ ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা