টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 3 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মানবপাচার চক্রের সক্রিয় চার রোহিঙ্গা গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 3, 2026 8:13 pm

রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানবপাচার চক্রের সাথে জড়িত সক্রিয় চার রোহিঙ্গা সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। এরা হলো- মোঃ ফেরদৌস, নুরু বিবি দূর আক্তার, উম্মে কুলসুম ও আইনের সাথে সংঘাতে জড়িত এক শিশু। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬.১১ ঘটিকায় গণমাধ্যমে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক ২ ঘটিকায় গোপন সংবাদে মতিঝিল থানা এলাকার একটি হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় সাগরপথে মানবপাচারের সঙ্গে জড়িত মিয়ানমারের বাস্তুচ্যুত সক্রিয় চার রোহিঙ্গা সদস্যকে গ্রেফতার করে ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি টিম। তখন তাদের হেফাজত হতে মানবপাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দুইটি ভিসার প্রিন্ট কপি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে জাল-জালিয়াতির মাধ্যমে বিদেশ গমনেচ্ছুকদের ভুয়া ভিসা প্রদানের মাধ্যমে আকাশ ও সাগরপথে মানবপাচার কাজে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের এসি আরিফা আখতার প্রীতি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আগামী ২–৩ মাসের মধ্যেই নাসিরনগরের বিদ্যুৎ সমস্যার সমাধান হবেঃ সংসদ সদস্য এম এ হান্নান এমপি

রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান

কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে কড়াইল বস্তিতে ভয়ংকর মাদক ব্যবসা