টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন পরিকল্পনায় ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 4, 2026 8:35 pm

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও বিভিন্ন দেশের জাহাজের পারাপারের সুবিধা দিতে একটি নতুন ব্যবস্থা তৈরি করেছে ইরান কর্তৃপক্ষ। এই ব্যবস্থা তেহরানের সঙ্গে দেশগুলোর সম্পর্কের গভীরতার ওপর নির্ভর করবে।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের পরিকল্পনার আওতায় সকল দেশকে তিনটি শ্রেণিতে বিভক্ত: ‘শত্রু’, ‘নিরপেক্ষ’ এবং ‘বন্ধুত্বপূর্ণ’। প্রথম শ্রেণীর দেশগুলোকে হরমুজ প্রণালিতে ব্যবহার করতে সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। ‘নিরপেক্ষ’ দেশগুলোর জাহাজকে উচ্চ ফি দিতে হবে। আর ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোকে স্রোত পারাপারের স্বাধীন অধিকার দেওয়া হবে। যদিও তেহরান এখনও এই তিনটি শ্রেণির পূর্ণ তালিকা প্রকাশ করেনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আল জাজিরা জানিয়েছে, পারস্য উপসাগরের প্রায় সব আরব দেশগুলোকে ‘নিরপেক্ষ’ বা ‘শত্রু’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

ইরানের পরিকল্পনা অনুযায়ী, এই দেশগুলোকে‘ উচ্চ ফি’ দিতে হবে অথবা পুরোপুরি হরমুজ স্রোত ব্যবহার থেকে বঞ্চিত হতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন আহ্বান জানিয়ে চীন। ওই অভিযানে এখন পর্যন্ত ১,৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনিও রয়েছে।

এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এতে হতাহতের পাশাপাশি অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নারীর সঙ্গে ইউএনওর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

গ্রুপ থিয়েটার উৎসবে নাটক “ফায়ার ” মঞ্চস্থ : কালও অ্যাঁভাগার্ড- এর নাটক “ফায়ার”

বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে আখেরি মোনাজাত: মাইজভাণ্ডারে ১২০তম ওরশ সম্পন্ন

জাতীয় বার্নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দগ্ধ রোগীদের খোঁজখবর নেন

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’

বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ

রাজারহাটে এমপিও কেলেঙ্কারির ঘটনায় মাদ্রাসা অধিদপ্তরে তদন্ত কমিটিতে স্ব-শরীরে উপস্থিত হওয়ার নির্দেশ

নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার

পারস্য উপসাগরে মার্কিন সেনারা হাঙ্গরের খোরাক হবে: ইরানের মুখপাত্র