টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় নেতিবাচক প্রভাব পড়বে না: ট্রাম্প

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 4, 2026 8:48 pm

ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মার্কিন বিমান ধ্বংসের ফলে আলোচনা বাধাগ্রস্ত হবে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, একদমই না। এটি যুদ্ধ, আমরা এখন যুদ্ধের মধ্যে আছি।’ সংঘাত শুরুর পর মার্কিন বিমান হারানো নিয়ে এটিই প্রেসিডেন্টের প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিখোঁজ বৈমানিকদের উদ্ধারে চলমান ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ অভিযানের বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন ট্রাম্প। বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে তিনি এই অভিযানের সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

সিএনএন-এর তথ্যমতে, ইরানে ভূপাতিত হওয়া এফ-১৫ই স্ট্রাইক ইগল বিমানের দুইজন ক্রু সদস্যের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে মার্কিন হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তবে দ্বিতীয় ক্রু সদস্যের ভাগ্য এখনো অনিশ্চিত। অন্যদিকে, আল জাজিরা জানিয়েছে, ইরান হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন এ-১০ অ্যাটাক বিমান ভূপাতিত করার দাবি করেছে, যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সামরিক এই উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অঙ্গনে স্থবিরতা দেখা দিয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তেহরান পূর্বনির্ধারিত আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানানোয় যুদ্ধবিরতির প্রচেষ্টাগুলো আপাতত থমকে গেছে। খণ্ডযুদ্ধ এবং কূটনৈতিক তৎপরতা যখন সমান্তরালভাবে চলছে, তখন ট্রাম্পের এই মন্তব্য যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী

কুমিল্লা দেবিদ্বারে ইমাম- মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন 

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশু তানজিলার মৃত্যু

কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক

জুলাই শহীদের অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা, অভিযোগ মায়ের

উপাধ্যক্ষ আব্দুস শহীদের বাসা দখলের অভিযোগ

এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল

অজ্ঞাতনামা মারাদেহ

পারিবারিক বিষয় নিয়ে ছয় মাসের ছেলের সামনে মায়ের আত্মহত্যা

কুমিল্লা নগরীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ২৯ জন নেতাকর্মী আটক

বীরগঞ্জে লাউগাছের জাঙ্গি কাটার অভিযোগ