টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে রাশিয়ার ৫ শতাধিক ড্রোন হামলায় নিহত ১৪

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 4, 2026 9:03 pm

ইউক্রেনে শুক্রবার (৩ এপ্রিল) অতর্কিত হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার ওই হামলায় ইউক্রেনে অন্তত ১৪ জন নিহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মস্কো দিনের বেলায় ইউক্রেনে আরও বেশি বিমান হামলা চালাচ্ছে। খবর বার্তাসংস্থা এএফপি’র।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার সেনারা শুক্রবারের হামলায় ৫০০-এর বেশি ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্যাথলিক ইস্টারের আগে হামলা তীব্র করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ‘আকাশে নীরবতা থাকা উচিত ছিল, কিন্তু রাশিয়া ইস্টারের আগেই হামলা করে পরিস্থিতি উত্তপ্ত করছে।

ইউক্রেনের জরুরি পরিষেবা থেকে পাওয়া ছবিতে ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন, একটি বহুতল ভবনের ভগ্নাবশেষ এবং রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে।

আঞ্চলিক গভর্নর মিকোলা কালাশনিক জানিয়েছেন, রাজধানী কিয়েভে এই হামলায় এক ব্যক্তি নিহত ও আটজন আহত হয়েছেন। কালাশনিক বলেন, ‘দুর্ভাগ্যবশত রাশিয়ার এই হামলায় প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি পশু চিকিৎসালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ২০টি প্রাণী মারা গেছে।

এএফপি’র সাংবাদিকরা বলেন, রাজধানীর কিছু বাসিন্দা মেট্রোতে বা বেসমেন্টে আশ্রয় নিলেও, বিকট শব্দে বাজতে থাকা বিমান হামলার সাইরেন সত্ত্বেও বহু মানুষ ক্যাফেতে নির্বিকারভাবে বসে ছিলেন, দেখেছেন।

দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো বলেছেন, ‘কিয়েভ অঞ্চলে ওবুখিভে একটি আবাসিক ভবনে ড্রোন হামলা হয়েছে এবং ভিশনেভে একটি কিন্ডারগার্টেন ও স্কুলের মধ্যবর্তী স্থানে আরেকটি হামলায় বাড়িঘরের ক্ষতি হয়েছে।’

কর্তৃপক্ষ জানায়, ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে তিনজন নিহত হয়েছে এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় ঝিতোমির ও মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে হামলায় আরও দুজন নিহত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, খারকিভ, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝিয়া সীমান্তবর্তী অঞ্চলে রাশিয়ার হামলায় আটজন নিহত হয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ইভ্যালির রাসেল–শামীমার বিরুদ্ধে মামলা

অদৃশ্য ইশারায় বদলে যায় সোনার দাম

কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড, ৫জনের যাবজ্জীবন কারাদন্ড

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি

দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে কাস্টমস কর্মীকে হত্যা, গ্রেপ্তার ২

ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে রাখার প্রস্তাব পুতিনের, নাখোশ ট্রাম্প

খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩

জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: শামা ওবায়েদ

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫: পরিকল্পনা প্রতিমন্ত্রী