টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কৃত্রিমভাবে তেল সংকট তৈরি করা হচ্ছে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 4, 2026 9:31 pm

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তেল সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। প্রয়োজনবোধে আমরা সেই শাস্তি প্রয়োগ করব এবং যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আইনমন্ত্রী আরও বলেন, ‘একটি শ্রেণি অস্থিতিশীলতা তৈরির জন্য একই মোটরসাইকেল দিয়ে একদিনে একাধিক স্থান থেকে তেল নিচ্ছে। পরে সেই তেল বাসায় এনে বোতল বা ড্রামে মজুত করছেন এবং আবার তেল নিতে আসছেন। আমরা এতদিন নমনীয় ছিলাম। তবে প্রয়োজন হলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারা অনুযায়ী কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।’

তিনি বলেন, আমরা প্রশাসনকে বলছি, আপনারা কঠোর হোন। আমরা আপনাদের সাথে থাকব, আমার সংগঠনের নেতাকর্মীরাও অতন্দ্র প্রহরীর মতো পাশে থাকবে। যদি বিএনপির কোনো নেতাকর্মী কালোবাজারি বা মজুতদারির সঙ্গে জড়িত থাকে, তাকে সবার আগে গ্রেপ্তার করুন। আর যদি কেউ তার পক্ষে তদবির করতে আসে, তাকেও গ্রেপ্তার করুন। আমরা যে কোনো মূল্যে কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

আইনমন্ত্রী বলেন, ‘সরকার জনগণের ট্যাক্সের পয়সায় ভর্তুকি দিচ্ছে। সেই ভর্তুকির টাকা কয়েকজন কালোবাজারি, গুটিকয়েক প্রভাবশালী বা ষড়যন্ত্রকারী দেশবিরোধীর পকেটে যাবে—এটা আমরা হতে দেব না। আমাদের বিশেষ অতিথি ফরাদ হোসেন আজাদের এলাকায় গতকাল শুক্রবার (৩ এপ্রিল) প্রশাসনের সাথে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ প্রতিটি পেট্রোল পাম্প পাহারা দিয়েছেন। যারা দুই-তিনবার তেল নিতে এসেছেন, তাদের হাতেনাতে ধরা হয়েছে। এরপর লাইনে সমস্যা আর হচ্ছে না। আমরা সেই ফর্মুলা অন্য জায়গায়ও প্রয়োগ করার চেষ্টা করব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
বিদ্যুৎস্পৃষ্ট

পিকআপ ভ্যানে ও ট্রাকের সংঘর্ষে নিহত ১ আহত ১

‎রাসেলের নেতৃত্বে আমানউল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ব্যাপক লিফলেট বিতরণ

শিশু রামিসা হত্যা হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্স

নাসিরনগরে পুরুষশূণ্য ৬টি গ্রাম! মাঠভরা মৌসুমি ফসল, বাড়িতে নেই কৃষক 

উন্নয়ন না করতে পারলে, আমি আর ভোট চাইতে আসবো নাঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

পতেঙ্গায় নৌ-শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধনে- শ্রমিকনেতা এম.নুরুল হুদা চৌধুরী ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করুন

ছয় উইকেটে হেরে সিরিজ হাতছাড়া বাংলাদেশের!

ইরানে উদ্ধার হওয়া মার্কিন ক্রু ‘গুরুতর আহত’: ট্রাম্প

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫