টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 5 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে চালু হচ্ছে ফুয়েল কার্ড ব্যবস্থা

প্রতিবেদক
মোজাম্মেল হক
April 5, 2026 4:52 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জ্বালানি সংকট নিরসন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ফুয়েল কার্ড ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। এতে মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলামের দিকনির্দেশনায় উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও তেল পাম্প মালিকরা সরকারি কর্মকর্তা ইউপি চেয়ারম্যান সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সভায় জানানো হয়, জ্বালানি তেল সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফুয়েল কার্ড চালুর মাধ্যমে জ্বালানির সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়ন্ত্রিত বিতরণ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, খুব শিগগিরই এ ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি বীরগঞ্জ উপজেলা সকলকে বৈধ কাগজপত্র সঙ্গে রেখে জ্বালানি গ্রহণের আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ফুয়েল কার্ড ব্যবস্থা চালু হলে জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

রাজধানীতে পৃথক ঘটনায় তিন শিক্ষার্থীসহ চার জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৮৪

হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে ‘লিটোরাল কমব্যাট শিপ’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি, না মানলে ভয়াবহ পরিণতি

ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী

বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে কত?

সারাদেশে আজ সোনার দোকান বন্ধ

ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

সারাদেশে নৌ পুলিশের অভিযান বিপুল পরিমাণ নিষিদ্ধ অবৈধ জাল-মাছসহ ৬৪ জেলে গ্রেফতার

যুগ্ম সচিব পদে পদোন্নতির তালিকায় ১০ ডিসি