টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 5 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ের কাঁচপুরে দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল পোশাক শ্রমিক এক নারীর

প্রতিবেদক
কে এস ইসলাম
April 5, 2026 8:05 pm

নারায়ণগঞ্জ সোনারগাঁও কাঁচপুর এলাকায় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিক্সা আরোহী মোছাঃ খালেদা আক্তার(৩৫)নামে এক পোশাক শ্রমিক নিহত।

রবিবার(০৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের সহকর্মী ফেরদৌস আলম জানান, খালেদা সোনারগাঁয়ের কাঁচপুর স্কয়ার নিট গার্মেন্টসের পোশাক শ্রমিক ছিলেন।আজ দুপুরে বাসা থেকে খাবার খেয়ে গার্মেন্টসে রিক্সাযোগে ফেরার পথে কাঁচপুর বাজার এলাকায় আসা মাত্রই দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দেয়।এতে গুরুতর আহত হলে প্রথমে ফলের একটি হাসপাতালে নিয়ে যাই ওখানে অবস্থার অবনতি হলে দ্রুত মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, নিয়তের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার শিবপুর এলাকার আব্বাস উদ্দিনের মেয়ে।বর্তমানে সোনারগাঁও কাচপুর এলাকায় স্বামী ফারুক খানের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। নিহত দুই মেয়ে এক ছেলের জননী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরানে দ্বিতীয় দফা বিমান হামলা যুক্তরাষ্ট্রের

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন,নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

বিআরটিএতে জরিমানা ছাড়া সব কাজ হালনাগাদ করতে পারবেন আগামী ২৯ অক্টোবর মধ্যে

অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

কুমিল্লা দাউদকান্দিতে ডাকাতির আগেই পুলিশের জালে ৭ সদস্য, ইয়াবাসহ আরও একজন আটক

শান্তি – সমৃদ্ধি ও সম্পপ্রীতির এবং আলোকিত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোড়া প্রতীকের জনসভা