রাজধানীর মতিঝিল থানা কমলাপুর মোড় এলাকায় রাস্তা পারা-পারের সময় (বিআরটিসি)বাসের ধাক্কায় রশনি পাল(০৭)নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু।
সোমবার (২৬ মে)সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের দাবি রেখা বিশ্বাস জানান,
আমার নাতনি মতিঝিল সরকারি মডেল স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সকালের দিকে স্কুলে যাওয়ার সময় কমলাপুর মোড়ে রাস্তা পারাপার সময় একটি বিআরটিসি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,
আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার পাটগাঁও গ্রামে পলাশ পালের সন্তান।বর্তমানে মুগদার মান্ডা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















