টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 6 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে আল্টিমেটাম পরিহার করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান রাশিয়ার

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 6, 2026 10:01 pm

ইরানকে ঘিরে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আল্টিমেটাম পরিহার করে পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রোববার (৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপকালে এ মন্তব্য করেন সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রচেষ্টা সফল হবে বলে আশা করছে মস্কো। তবে এ প্রক্রিয়া ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রকে হুমকিমূলক অবস্থান থেকে সরে এসে আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়ে বলেন, ইরান যদি হরমুজ প্রণালি পুনরায় না খোলে, তাহলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালানো হতে পারে। এর পরিপ্রেক্ষিতেই ল্যাভরভের এ মন্তব্য সামনে এলো।

ল্যাভরভ ও আরাঘচি উভয়েই বেসামরিক অবকাঠামোর ওপর অবৈধ হামলা বন্ধের আহ্বান জানান। বিশেষ করে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়, যেখানে রুশ কর্মীরা কাজ করছেন।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার ওই স্থাপনার নিকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর মস্কো সেখানে কর্মরত ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের কূটনৈতিক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিরসনে আন্তর্জাতিক মহলে আলোচনার চাপ বাড়ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যাত্রীবাহী বাসের বাক্সে দম বন্ধ হয়ে অর্ধশতাধিক ছাগলের মৃত্যু

জুলাই সনদ ও পিআরসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতের স্মারকলিপি প্রদান

জাতিসংঘ মহাসচিবের বার্তা দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য আন্তর্জাতিক দিবসে

লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

কবিতা(১২৯৮)

আগে থেকে মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম

কুমিল্লা পলিটেকনিকে গুপ্ত শিবির বলা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায়

যাত্রাবাড়ী দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত

কুমিল্লা লাকসামে রেললাইনের পাশ থেকে তরুণের লাশ উদ্ধার