নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে নাসিরনগর স্থানীয় বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দোকানের সামনে মালামাল রেখে জনসাধারণকে চলাচলে বাধা সৃষ্টি করার অপরাধে ৪ ব্যবসায়ীকে ৫.৫০০ টাকা জরিমানা আদায় করেন। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন , নাসিরনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ,ভূমি অফিসের কর্মচারীসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ।



















