রাজধানীর হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্ট পশ্চিম রামপুরার তিন নম্বর রোডের একটি তিন তলা বাসা থেকে মোছাঃ নাবিহা তাহসিন(১৬) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৮ এপ্রিল)সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক(এস আই) দীনবন্ধু রায় জানান,আমরা ৯৯৯খবর পেয়ে পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্ট ৩ নম্বর রোডের ডি-ব্লকের ৪৫ নম্বর বাসার তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান,আমরা সজলের মুখে জানতে পেরেছি নিহত নাবিহা তাহসিনের মা গত বছরের১১/৮/২৫ইং মারা যায় তারপরে থেকে ওই মেয়ে হতাশা গ্রস্থ হয়ে পরে। এবং সব সময় বলতো আমি আমার মায়ের কাছে যাব, নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত নাবিহা তাহসিনে চাচাতো বোনমোছাঃ শারমিন জাহান জানান,আমার বোন নাবিহা
কুর্মিটোলার সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। এক বছর আগে তার মায়ের মৃত্যু হওয়ার কারণে আমার বোন হতাশা গ্রস্ত হয়ে পড়ে তারপর থেকে বলতো আমি আমার মায়ের কাছে যাব। নাবিহার গ্রামের বাড়ি, জামালপুর জেলার মিলনদহ থানার আদরা বাঘাডোবা গ্রামের মোহাম্মদ গোলাম রব্বানীর মেয়ে ও মা মৃত সৈয়দা শামীমা বর্তমানে,পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্ট ৩নং নম্বর রোডে ব্লক-ডি ৪৫ নং বাসার তৃতীয় তলায় থাকতেন। তিন বোন এক ভাই



















