টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 8 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ জেলার বদলগাছিতে পুলিশ সুপারের সাথে শিক্ষার্থীদের মা/দক, বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইম সংক্রান্তে সচেতনতামূলক মতবিনিময়

প্রতিবেদক
তাসমিরা তাবাসসুম
April 8, 2026 10:27 pm

নওগাঁ জেলার বদলগাছি থানা এলাকায় কোলা আদর্শ ডিগ্রী কলেজ, কোলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে কম্পিউটার এবং প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদেরও সচেতন করা অত্যন্ত জরুরি। তিনি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও তিনি বাল্যবিবাহের কুফল ও এর আইনি দিক সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। তিনি বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক অপরাধই নয়, এটি মানবাধিকারের ভায়োলেশন এবং এর ফলে কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সাইবার ক্রাইম বিষয়ে তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা এবং যেকোনো সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য তিনি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।পুলিশ সুপারের মনোমুগ্ধকর এবং চমৎকার পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রায় এক ঘণ্টা যাবৎ চার শতাধিক স্কুল শিক্ষার্থী মনোযোগ দিয়ে শ্রবণ করেন সেই সাথে ভবিষ্যতে নিজেদেরকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোলা কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় । তিনি এ ধরনের সচেতনতামূলক আয়োজনের জন্য জেলা পুলিশ, নওগাঁকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান। মতবিনিময় সভায় মহাদেবপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ ,সম্মানিত শিক্ষকবৃন্দ, ও কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। মতবিনিময়ে অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে পুলিশ সুপার মহোদয় তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের কোনো ব্যাংক নেই: সংসদে তাহের

নিউ ইস্কাটনে ইন্টারনেটের লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেটকর্মী মৃত্যু

দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে কাস্টমস কর্মীকে হত্যা, গ্রেপ্তার ২

সেতুর অভাবে ১৫–২০ হাজার মানুষের দুর্ভোগ তিতাসের দড়িকান্দি ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষের দাবিতে এমপি বরাবর লিখিত আবেদন

আমিরাতে হঠাৎ বাংলাদেশিদের ভিসা বাতিল, আতঙ্কে প্রবাসীরা

সংসদে পররাষ্ট্রমন্ত্রী যাচাই শেষ ৩ লাখ ৫৪ হাজার জনের, তবুও শুরু হচ্ছে না রোহিঙ্গা প্রত্যাবাসন

বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ে না কড়াই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ইরানের বিদ্যুৎ স্থাপনায় মার্কিন হামলা স্থগিতাদেশের সময়সীমা ১০ দিন বাড়ালেন ট্রাম্প

এপ্রিলে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

গোল্ডেন বুটের লড়াইয়ে জমে উঠেছে তারকাদের প্রতিযোগিতা