টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আইসিসিআর-এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

প্রতিবেদক
সুরুজ আরিয়ান সোহান
April 10, 2026 9:36 am

রাজশাহীতে আইসিসিআর-এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের (আইসিসিআর) ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে এই উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এরশাদ আলী ঈসা ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন।

​বক্তব্য প্রদানকালে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার আইসিসিআর-এর দীর্ঘ পথচলা এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে এই প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের কৃষ্টি ও সংস্কৃতির মেলবন্ধনে আইসিসিআর দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, যা বন্ধুপ্রতিম এই দুই রাষ্ট্রের সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে রাজশাহীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা দুই দেশের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

​উল্লেখ্য, ১৯৫০ সালের ৯ এপ্রিল ভারতের তৎকালীন মৌলানা আবুল কালাম আজাদ আইসিসিআর প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় সংস্কৃতি তুলে ধরাসহ শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে কাজ করে আসছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ রুদ্ধের শঙ্কা

শিক্ষার্থীর মৃত্যু

বাস ও কভার ভ্যানের সংঘর্ষে নিহত দুই ও আহত দশজন

রাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ওয়াইফাই শ্রমিকের মৃত্যু

ঢাকা-১৪. বিএনপিসহ ত্রিমুখী প্রার্থিতায় পাল্টে গেছে ভোটের সমীকরণ, তবে সাজুর জনসমর্থন এগিয়ে

আমার ছেলেকে এভাবে মরতে হবে, তা কখনও ভাবিনি: জামিলের বাবা

তিতুমীর কলেজে শিবিরের নবীনবরণ, অংশ নেন ১৪ শতাধিক শিক্ষার্থী

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট শুরু

কুমিল্লায় ধানকাটার শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার-৩

বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা