টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে: চিফ হুইপ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 10, 2026 6:25 pm

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের বৈঠকের বিরতিতে দুপুরে সংসদ সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের দাওয়াত দেন চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। এমন সময় সংসদ সদস্যরা খাবারের মেন্যু জানতে চাইলে মজার ছলে চিফ হুইপ ‘তিমি ও হাঙর’ পরিবেশনের কথা বলেন। এতে অধিবেশনে হাসির রোল পড়ে যায়।

শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশনের কার্যক্রম চলাকালে মধ্যাহ্নভোজের জন্য বিরতি দেওয়ার আগে চিফ হুইপ জুমার নামাজের পর সবাইকে সংসদ সদস্য ভবনের এলডি হলে আপ্যায়নে অংশ নেওয়ার আহ্বান জানান এবং স্পিকারকেও এতে যোগ দেওয়ার অনুরোধ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চিফ হুইপ বলেন, ‘আপনারা সবাই অবগত আছেন যে জুমার নামাজের পর আমাদের একটু মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে। যেহেতু আমরা বিকেলে আবারও সেশন করব, তাই সবাইকে সংসদ সদস্য ভবনে (এলডি হল) দাওয়াত করছি। নামাজের পর আমরা সবাই সেখানে যাব ইনশাআল্লাহ।’

এ সময় কয়েকজন সদস্য আপ্যায়নের মেন্যু সম্পর্কে জানতে চাইলে মজার ছলে চিফ হুইপ বলেন, ‘ভাই আপ্যায়নে সবই হয়। সদস্যবৃন্দ, আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ ধরে নিয়ে এসেছি এবং আরও দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ।’ তার এই সরস মন্তব্যে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ১৮ টি কম্বল নিয়ে বিএনপি’র ২ গ্রুপের সং’ঘ’র্ষে আহত ১৩

প্রধানমন্ত্রী তারেকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকির ঘটনায় থানায় জিডি

কেন্দ্রীয় কারাগারে এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রাজধানীর অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা বসানো হবে: ডিএমপি কমিশনার

নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা

ধানের শীষে ভর করে চট্টগ্রাম-৬ আসনে ইতিহাস গড়লেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

শিশু রামিসা হত্যা হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্স

আমি কোন দলের প্রার্থী নই,আমি আপনাদের প্রার্থীঃ ব্যারিস্টার রুমিন ফারহানা