টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দামে বড় পতন,ভরিতে কমলো ৪,৪৩২ টাকা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 10, 2026 6:46 pm

দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম। সবশেষ সমন্বয়ের পর শুক্রবার (১০ এপ্রিল) মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দামে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। একইভাবে ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে ৮ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, তখন ২২ ক্যারেটের ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

এছাড়া বৃহস্পতিবার রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়। ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে। একই সময়ে রুপার দাম ৩৩ বার সমন্বয় হয়েছে, যার মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১৫ বার কমেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন ‍সিদ্ধান্ত

রাউজানে বিভিন্ন ইউনিয়ন এর পানিবন্দী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা যুবদল

ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হচ্ছে ইলেকট্রিক ট্রেন, কমবে যাত্রার সময়

কুমিল্লায় তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আলোচনা মতবিনিময় সভা

বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে : রিজভী

বিমান দুর্ঘটনা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরতী রানীর মৃত্যু 

ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য

হামলা চালিয়েও ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না: ট্রাম্প

পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি