টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রীদের ডেপুটি স্পিকার,এমপিদের সমস্যা মনোযোগ দিয়ে শুনুন, নোট নিন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 10, 2026 8:05 pm

জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের (এমপি) উত্থাপিত জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনার এবং প্রয়োজনে তা লিখে রাখার জন্য মন্ত্রীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (১০ এপ্রিল) সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার সময় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, অনেক সময় দেখা যায় সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন। তখন সংশ্লিষ্ট অনেক মন্ত্রীকেই তা মনোযোগ দিয়ে শুনছেন না বা নোট নিচ্ছেন না। এতে এমপিদের মধ্যে হতাশা তৈরি করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে পারস্পরিক শ্রদ্ধা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। ট্রেজারি বেঞ্চ হোক কিংবা বিরোধী দল–নির্বিশেষে সবার কথা শোনার মাধ্যমেই জনগণের সমস্যার সঠিক সমাধান সম্ভব।’ মন্ত্রীদের এই ছোট উদ্যোগগুলো মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে বড় ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শাহবাগের থানায় ছাত্র দলের হামলায় ৮জন সংবাদ কর্মীসহ শিক্ষার্থী আহত

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল,ফুরিয়ে যায়নি পিএসজির খিদে, গিলে খাবে আর্সেনালকে

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন দগ্ধ দুই মেয়ে জাতীয় বার্ণে ভর্তি

প্রধান অতিথি প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

কুমিল্লা বিভাগের দাবিতে উত্তাল নগরী:রাজপথে লাখো মানুষের ঢল

দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় সিআইডি প্রধানের অবসরের আবেদন

অন্তঃসত্ত্বা স্ত্রীর পরে স্বামী নিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

‎দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে আগে ধরা হবে: আমান উল্লাহ আমান

নুরুল হক নুরকে দেখতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম