টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 30 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দর্জি ও রিক্সা চালকের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 30, 2025 9:51 am
বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু

রাজধানীর শাহবাগ থানাধীন মালেক শাহ মাজার এলাকায় ও ডেমরা বড়ভাঙ্গাএলাকা পৃথক ঘটনায় বৃষ্টির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন,মোঃ আল-আমিন (৩৫) ও মোঃ আয়নাল (৩০)।

বৃহস্পতিবার (২৯ মে) রাত সোয়া বারোটায় ও রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আয়নালকে নিয়ে আসা সহকর্মী মোঃ বাবুল রেজা জানান,নিহত আয়নাল পেশায় দর্জির কাজ করে।রাতে কাজশেষে বাসায় যাওয়ার সময় সচিবালয়ের সামনে মালেক শাহ মাজারের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় বৃষ্টির পানির নিচে কারেন্টের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন হয়ে পড়ে গেলে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আলামিনকে রাত সোয়া বারোটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর জেলা গফুর মোল্লা সন্তান।

অপরদিকে,ডেমরা বড়ভাঙ্গা এলাকায় একটি রিক্সার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়নাল নামের এক রিক্সাচালকের মৃত্যু।

তাকে নিয়ে আসা ভাই মোঃ হাবিব জানান, আমার ভাই একজন ব্যাটারি চালিত অটো- রিক্সা চালক,গতকাল রাতে গ্যারেজে রিক্সা ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসারজন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কাপাসিয়া এলাকার শামসুদ্দিনের সন্তান। বর্তমানে, ডেমরার বড় ভাঙ্গা এলাকায় থাকতেন।নিহত দুই মেয়ে এক ছেলের জনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। মোঃ

Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবার ইউরোপে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২

ইমরান-সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে পাকিস্তানে রাজনীতি

রুপালি পর্দা থেকে ড্রয়িংরুম: রচনার ‘দিদি নাম্বর ওয়ান’ হয়ে ওঠা

ইরানি সংবাদমাধ্যম খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন

হঠাৎ আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা

সংসদে সাইফুল আলমের অভিযোগ,ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধ ও পোকা

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

অজ্ঞাতনামা মারাদেহ

নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু