টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের জন্য সুন্দরী নারী না দিলে তুর্কি দূতাবাস বন্ধের হুমকি উগান্ডার সেনাপ্রধানের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 13, 2026 7:53 am

তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাবি করেছেন উগান্ডার সেনাপ্রধান ও প্রেসিডেন্টের ছেলে মুহুজি কাইনেরুগাবা। দাবি পূরণ না হলে তুরস্কের দূতাবাস বন্ধসহ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছেন তিনি।

রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে মুহুজি কাইনেরুগাবা অভিযোগ করেন, সোমালিয়ায় দুই দশক ধরে উগান্ডা নিরাপত্তা নিশ্চিত করলেও বিভিন্ন বন্দর ও বিমানবন্দর প্রকল্প থেকে তুরস্ক লাভবান হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি দাবি করেন, এই নিরাপত্তা সেবার বিপরীতে উগান্ডার পাওনা ১ বিলিয়ন ডলার। একই সঙ্গে তিনি তুরস্কের প্রতি ৩০ দিনের সময়সীমা বেঁধে দেন দাবি পূরণ না হলে কাম্পালায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

তার পোস্টে তিনি আরও বলেন, তুরস্ক টাকা না দিলে প্রয়োজনে উগান্ডার পক্ষ থেকেও কূটনৈতিক সম্পর্ক সীমিত করা হবে এবং উগান্ডাবাসীদের তুরস্ক ভ্রমণ এড়িয়ে চলা উচিত।

বিতর্কিত ওই পোস্টে সেনাপ্রধান ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে পবিত্র ভূমি রক্ষায় এক লাখ উগান্ডান সেনা পাঠানোর প্রস্তুতির কথাও উল্লেখ করেন। যদিও তার কিছুক্ষন পরেই পোস্টটি উগান্ডার সেনাপ্রধান এক্স থেকে ডিলিট করে দেন।

উল্লেখ্য, এর আগেও ২০২২ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-কে বিয়ের প্রস্তাব দিয়ে এবং গরু উপহারের ঘোষণা দিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

রাউজান উত্তর গুজরায় জ্বালাকুমারী মাতৃ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধিদের খাদ্য সামগ্রী বিতরণ

জুরাইনে দুর্বৃত্তকারি গুলিতে এক সিএনজি চালক নিহত

ভূমধ্যসাগরে খাবার-পানি ছাড়া ১১ দিন, ৯ বাংলাদেশির মৃত্যু

ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ সংকট অস্বাভাবিক বাড়ছে: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তি চায় সংসদের প্রধান বিরোধীদল,বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত,নিখোঁজ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মিত্র বাহিনী

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে মঈনউদ্দীন এবার হত্যা মামলায় গ্রেপ্তার

আগামী দুই দিনের মধ্যে আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প