টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি ১১ সেনা আহত

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 15, 2026 7:52 am

দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় সংঘর্ষে একাধিক ইসরায়েলি সেনা আহত হয়েছেন। সোমবার রাতে ড্রোন ও বন্দুক হামলার ঘটনায় ১০ থেকে ১১ জন সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আল-জাজিরা জানায়, হামলায় ইসরায়েলি ১১ জন সেনা আহত হয়েছেন। তবে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আহতের সংখ্যা ১০।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, রাতভর হিজবুল্লাহর বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে তাদের প্যারাট্রুপার ব্রিগেডের সদস্যরা আহত হন। আহতদের মধ্যে: ৩ জনের অবস্থা গুরুতর, ১ জনের অবস্থা মাঝারি ও ৬ জন সামান্য আহত হয়েছে। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

বিনত জেবেইল দীর্ঘদিন ধরেই হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে এই এলাকাকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান জোরদার করেছে, যার ফলে সংঘর্ষের তীব্রতা বেড়েছে।

লেবানন-ইসরায়েল সীমান্তে এই ধরনের সংঘর্ষ মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে ড্রোন হামলা ও স্থল অভিযানের সমন্বয় এই সংঘাতকে নতুন মাত্রা দিচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাস্তায় পড়েছিল এক বৃদ্ধের মরাদেহ 

অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান, ডিমলায় পুলিশ-জনতার মতবিনিময় সভা

এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

সাংবাদিক শুভ্রের ওপর একাধিক হামলার অভিযোগ; দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন

কনস্টেবলের স্বপ্ন ছুঁয়ে ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম বাচ্চু

কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে মৃত  ২ জন

জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৬ লাখ টাকার অবৈধ ভারতীয় বাজি উদ্ধার

অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল

গণতন্ত্র ফিরে পেয়েছি, স্বৈরাচারকে আর কখনো ফিরতে দেওয়া যাবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী