টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের চেষ্টায় পাকিস্তান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 15, 2026 7:55 am

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। একইসঙ্গে কূটনীতির পথ সুগম করতে দেশটি চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোরও উদ্যোগ নিয়েছে। পাকিস্তানের এক জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি এএফপিকে বলেন, উভয় পক্ষকে (যুক্তরাষ্ট্র ও ইরান) পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে জোর চেষ্টা চলছে। আমরা অবশ্যই চাই তারা আবারও ইসলামাবাদে বসুক। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৈঠকের সময় প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব শিগগিরই এই বৈঠক হতে পারে, তবে তারিখ এখনো নিশ্চিত করা হয়নি।’

দ্বিতীয় আলোচনায় একই স্তরের প্রতিনিধিদল অংশ নেবে কিনা, তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন ওই কূটনীতিক ও মার্কিন কর্মকর্তারা।

বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই তা আরও বাড়ানোর জন্য পাকিস্তান কাজ করছে, যাতে আলোচনার জন্য অতিরিক্ত সময় পাওয়া যায় বলে জানিয়েছ সূত্রটি।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের লক্ষ্যে সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় প্রথমবারের মতো একটি চুক্তিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র ও ইরান, ফলে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। বর্তমানে এই কূটনৈতিক সাফল্যকে দীর্ঘস্থায়ী করতে চাইছে পাকিস্তান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবসে

ফতুল্লা রাস্তা পারাপারে সময় মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল এক নারীর

শেষ ম্যাচে নাটকীয় জয়ে প্রিমিয়ার লিগে ফিরল ইপসউইচ টাউন

বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ

জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী

সাভারের ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দৈনিক কুমিল্লার ডাকের নতুন কার্যালয়ের উদ্বোধন: সত্য ও নৈতিকতার পথে এক নতুন যাত্রা

ব্যারিস্টার রুমিন ফারহানার বাজিমাত বিপুল ভোটে জয়ী

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ডাবুয়ার সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলমের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক