টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ ইস্যুতে চাপের কাছে নতি স্বীকার নয়: কিয়ার স্টারমার

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 15, 2026 10:19 pm

ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধে যুক্তরাজ্যের অংশগ্রহণের বিষয়ে কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তথ্য সূত্র: বিবিসি।

বুধবার (১৫ এপ্রিল) পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই সংঘাতে যুক্তরাজ্যের জড়ানোর প্রশ্নই আসে না। তিনি জোর দিয়ে বলেন, “এটি আমাদের যুদ্ধ নয়,” এবং এ বিষয়ে নিজের অবস্থান থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে গত বছর স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির শর্ত যেকোনো সময় পরিবর্তন করা সম্ভব। তার এই মন্তব্যের পরপরই স্টারমার এমন প্রতিক্রিয়া জানান।

পার্লামেন্টে বক্তব্যে কিয়ার স্টারমার বলেন, তাকে ভিন্ন অবস্থান নিতে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে এবং সাম্প্রতিক ঘটনাও সেই চাপেরই অংশ। তবে তিনি স্পষ্ট করেন, যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের পরিপন্থী হওয়ায় এই যুদ্ধে যোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তিনি আরও বলেন, দেশের স্বার্থ বিবেচনায় তার অবস্থান নির্ধারিত এবং তা পরিবর্তনের কোনো সুযোগ নেই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন ‍সিদ্ধান্ত

ময়মনসিংহে পানিতে ডুবে ৫ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইরান ইস্যুতে শফিকুর রহমানের বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান

আরও ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল দেওয়া ৭ কিংবদন্তি

কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, নোয়াখালীর বাস আটকে দিল বিক্ষুদ্ধজনতা! 

‎ত্যাগ, নির্যাতন ও লড়াইয়ের পথ পেরিয়ে নেতৃত্বের প্রত্যাশায় মোঃ সজীব রায়হান

নাসিরনগর ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ে ছাত্র শিক্ষক ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত